পাঁচ পকেটের প্যান্ট
- লেখক : সোহেল নওরোজ
- প্রকাশক : পড়প্রকাশ
- বিষয় : কিশোর গল্প
333.00৳ Original price was: 333.00৳ .250.00৳ Current price is: 250.00৳ .
পাঠক প্রিয়
শেষ যুগের দম্পতি
উম্মুল মুমিনিন এর সকল বই প্যাকেজ
উমরাহ ক্লাস
রবের মেহমান হয়ে
এন আর সি আতঙ্ক, ভোগান্তি আর বিভাজনের মেরুকরণ
ছোটদের গল্প লেখার মজা যেমন আছে, ঝক্কিও আছে ঢের। নিজেকেও বাচ্চা হয়ে যেতে হয়। ফিরে যেতে হয় ফেলে আসা শৈশব-কৈশোরে। স্মৃতি হাতড়ে তুলে আনতে হয় আনন্দ-বেদনার রসদ। এসব করতে গিয়ে বারবার মনে হয়- আহা, আবার যদি সেই নির্ঝঞ্ঝাট শৈশবে ফিরে যেতে পারতাম! সবারই বোধ হয় জীবনের একটা পর্যায়ে এসে এমন উপলব্ধি হয়! কেবলই বলতে ইচ্ছে করে- কী দিন গেছে আমাদের!
এ বইয়ের গল্পগুলো বিভিন্ন সময়ে লেখা। কাজেই সে সময়ের অভিজ্ঞতা আর অনুভূতির ছাপ রয়ে গেছে। কিছু গল্পের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ রয়েছে। গল্প তো জীবনেরই কথা, তাই না!
বাচ্চাদের গল্পগুলো এক মলাটে নিয়ে আসার পেছনে আমার ঘরের এবং তার আশপাশের কচিকাঁচাদের পরোক্ষ ভূমিকা রয়েছে। তাদের হাতে নানান ধরনের বই দেখতে পাই। সেসব পড়ে শোনানোর দায়িত্ব কখনো কখনো আমার ওপরেও পড়ে। এসব ক্ষুদে পাঠকরা আমার বই পড়বে—এ লোভ সংবরণ করা সত্যিই কঠিন। শেষমেশ পড় প্রকাশের সৌজন্যে তোমাদের জন্য বইটা আসছে ভেবে পুলক বোধ করছি।
তোমাদের কাছে একটাই অনুরোধ—মোবাইল স্ক্রিনে সময় কম দিয়ে বই পড়ার অভ্যাস করো। দেখবে বইয়ের জগত মুঠোফোনের চেয়েও আকর্ষণীয়। চিন্তার জগত অতি বিশাল। সেখানে বিচরণ করো। নিজের মতো করে ভাবতে শেখো। তাছাড়া, বই পড়লে লেখার অভ্যাস ও ধার বাড়বে। তুমি এবং তোমরা এগিয়ে যাবে। শুভকামনা তোমাদের জন্য। ভালো থেকো। ভালোবাসা জেনো।
| Name | পাঁচ পকেটের প্যান্ট |
| Author | সোহেল নওরোজ |
| Category | কিশোর গল্প |
| Publisher | পড়প্রকাশ |
| Number of Page | 80 |
| Language | বাংলা |
ডিভাইসের কারণে বইয়ের প্রকৃত রং কিংবা পরিধি ভিন্ন হতে পারে।















Reviews
There are no reviews yet.